যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় একযোগে বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৫০ হাজার আবেদনকারী অংশ নেন।
প্রকল্পের জন্য সারাদেশ থেকে প্রায় ৮৩ হাজার আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রায় ৫০ হাজার আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। প্রথম ধাপে প্রতি জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।
ঢাকায় ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৭৮০ জন, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছে প্রায় ১৫২ জন।
প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বলেন, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা অনুযায়ী প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৯ জুলাই এবং চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা ৩০ জুলাই। নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ২ আগস্ট।
দুই বছর মেয়াদি এ প্রকল্পে মোট ১১ হাজার ২০০ জন যুব ও যুব নারীকে এআইভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে চ্যাটজিপিটি, জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, মিডজার্নি, ড্যাল-ইসহ বিভিন্ন এআই টুলের ব্যবহার, কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ডেটা বিশ্লেষণ, অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা শেখানো হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন