সংবাদ

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবিঃ সংবাদ

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এ সময় ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে বড় বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ‘রুবেল এন্টারপ্রাইজ’ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাছির উদ্দীনের দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা, ওমর ফারুকের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ ও ১ হাজার টাকা এবং ফরিদের দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দসহ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলায় নিষিদ্ধ পলিথিন তৈরি, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এ সময় ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে বড় বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ‘রুবেল এন্টারপ্রাইজ’ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাছির উদ্দীনের দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা, ওমর ফারুকের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ ও ১ হাজার টাকা এবং ফরিদের দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দসহ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলায় নিষিদ্ধ পলিথিন তৈরি, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত