সংবাদ

নবীগঞ্জে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

নবীগঞ্জে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নবীগঞ্জ থানা। ছবিঃ সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি আমগাছ থেকে মো. আল-আমিন মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন মিয়া বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিনের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে অভাব-অনটনসহ নানা কারণে মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

/

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নবীগঞ্জে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি আমগাছ থেকে মো. আল-আমিন মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন মিয়া বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিনের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে অভাব-অনটনসহ নানা কারণে মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

/

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত