বুধবার(২৯ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই ক্রিকেটার। দিবসটি উপলক্ষে নরসিংদীর ঘোড়াশালের মিয়া বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শামীম কবির ১৯৪৪ সালে ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আনোয়ারুল কবির হলেও ক্রিকেট অঙ্গনে শামীম কবির নামেই তিনি সুপরিচিত ছিলেন।
দেশের ক্রিকেটের ইতিহাসে শামীম কবিরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭৭ সালের জানুয়ারিতে ঢাকায় সফরকারী মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। সেই ঐতিহাসিক ম্যাচে দলের নেতৃত্ব দেন শামীম কবির। একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ওই ম্যাচের দুই ইনিংসে তিনি যথাক্রমে ৩০ ও ২৫ রান করেছিলেন।
শামীম কবিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৬১ সালের নভেম্বরে পূর্ব পাকিস্তানের হয়ে করাচি গ্রিনসের বিপক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে শক্তিশালী পিআইএ-এর বোলিংয়ের বিপক্ষে তিনি ৬৪ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার মোট সংগ্রহ ৪১১ রান। উইকেটরক্ষক হিসেবেও তিনি মাঝে মাঝে দায়িত্ব পালন করতেন।
পলাশ উপজেলার ঘোড়াশালের বিখ্যাত জমিদার মরহুম শ্রদ্ধেয় আবু ইউসুফ লুৎফুল কবির (ফেলু মিয়া) ও মরহুমা শ্রদ্ধেয়া সুফিয়া খাতুনের সন্তান ছিলেন সুপরিচিত ক্রিকেটার শামীম কবির। জনপ্রিয় বস্তুনিষ্ঠ দৈনিক সংবাদের বিজ্ঞ সম্পাদক আলতামাশ কবির মহোদয়ের চাচা ছিলেন শামীম কবির। মৃত্যুকালে তিনি তার দুই পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
\

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন