সংবাদ

মহেশপুরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সাত দোকান!

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

মহেশপুরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সাত দোকান!
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল ও ট্রাকের যন্ত্রাংশসহ মূল্যবান সরঞ্জাম ভস্মীভূত করে দেয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জে কে ট্রান্সপোর্ট, রুবেল হোল্ডিং, মন্টু সাইকেল স্টোর ও লিটন ফার্নিচারসহ সাতটি দোকান। জে কে ট্রান্সপোর্টের মালিক কাদের বলেন, ‘বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। আমরা এখন চরম অসহায় অবস্থায় আছি।’ তিনি সরকারের কাছে জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান।

বুধবার (২৯ জুলাই) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মহেশপুরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সাত দোকান!

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত