সংবাদ

কক্সবাজারে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

কক্সবাজারে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
প্রধান আসামি আবুল কালাম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যা মামলায় প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, “মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনজন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই এলাকার বাসিন্দা আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন।

এ ঘটনায় ওই বছরের ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা ছিলেন আবুল কালামের ভাই আবুল তাহের, তাঁর স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।

তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরকে অব্যাহতি দিয়ে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত