সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে এনসিপির বিক্ষোভ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:১২ এএম

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংবাদ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) মুন্সীগঞ্জ, জামালপুর, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের ‘আওয়ামী লীগের মতো পরিণতির’ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

জামালপুর : বুধবার রাতে জামালপুর শহরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল বের করেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। জেলা নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাজপথে বাধা দিচ্ছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় মশাল মিছিল করেছে উপজেলা এনসিপি। মিছিলটি মহাসড়কের একাংশ প্রদক্ষিণ করে। এসময় কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালিয়ে আন্দোলন দমানোর দিন শেষ হয়ে গেছে।

মুন্সীগঞ্জ ও চুয়াডাঙ্গা : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের হামলা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এদিকে চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বর্তমান প্রশাসনের কিছু আচরণের সমালোচনা করা হয়। চুয়াডাঙ্গা এনসিপির নেতারা বলেন, তারা কোনো বৈষম্যমূলক বা ফ্যাসিবাদী আচরণ মেনে নেবেন না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে এনসিপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) মুন্সীগঞ্জ, জামালপুর, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের ‘আওয়ামী লীগের মতো পরিণতির’ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

জামালপুর : বুধবার রাতে জামালপুর শহরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল বের করেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। জেলা নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাজপথে বাধা দিচ্ছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় মশাল মিছিল করেছে উপজেলা এনসিপি। মিছিলটি মহাসড়কের একাংশ প্রদক্ষিণ করে। এসময় কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালিয়ে আন্দোলন দমানোর দিন শেষ হয়ে গেছে।

মুন্সীগঞ্জ ও চুয়াডাঙ্গা : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের হামলা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এদিকে চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বর্তমান প্রশাসনের কিছু আচরণের সমালোচনা করা হয়। চুয়াডাঙ্গা এনসিপির নেতারা বলেন, তারা কোনো বৈষম্যমূলক বা ফ্যাসিবাদী আচরণ মেনে নেবেন না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত