সংবাদ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্কের কিছু নেই, পরীক্ষার পর ব্যবস্থা নেবে বিএসটিআই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্কের কিছু নেই, পরীক্ষার পর ব্যবস্থা নেবে বিএসটিআই

​বাজারে থাকা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে এবং কোনো ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর উপাদান পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএসটিআই।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর এক জরিপে দেশের বাজারে থাকা সাতটি টুথপেস্টের একটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার দাবি করা হয়। এই খবরের পরপরই বিএসটিআই নিজস্ব উদ্যোগে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করে নিরপেক্ষ ও স্বতন্ত্র পরীক্ষাগারে পাঠিয়েছে।

​উল্লেখ্য, প্লাস্টিক বা অজৈব পদার্থের অতিক্ষুদ্র কণা ‘মাইক্রোপ্লাস্টিক’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নতুন হুমকি হিসেবে বিবেচনা করে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই এর ব্যবহার সীমিত বা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

​বিএসটিআই উল্লেখ করে, বাংলাদেশের জাতীয় মানধারা (BDS 1216:2012) অনুযায়ী টুথপেস্টে ক্ষতিকর উপাদান, বিষাক্ততা ও জীবাণুর উপস্থিতি পরীক্ষা করা বাধ্যতামূলক। পরীক্ষা শেষে কোনো পণ্যে মাইক্রোবিড বা মাইক্রোপ্লাস্টিকের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

​একই সঙ্গে আমদানীকৃত টুথপেস্টের বাজারজাতকরণে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। বিএসটিআই ভোক্তাদের পরামর্শ দিয়েছে যেকোনো টুথপেস্ট কেনার আগে এর উৎপাদন ও মেয়াদের তারিখ এবং বিএসটিআই-এর সিএম লাইসেন্স নম্বর যাচাই করে নিতে এবং অনুমোদনহীন পণ্য ব্যবহার না করতে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্কের কিছু নেই, পরীক্ষার পর ব্যবস্থা নেবে বিএসটিআই

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

​বাজারে থাকা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে এবং কোনো ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর উপাদান পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএসটিআই।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর এক জরিপে দেশের বাজারে থাকা সাতটি টুথপেস্টের একটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার দাবি করা হয়। এই খবরের পরপরই বিএসটিআই নিজস্ব উদ্যোগে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করে নিরপেক্ষ ও স্বতন্ত্র পরীক্ষাগারে পাঠিয়েছে।

​উল্লেখ্য, প্লাস্টিক বা অজৈব পদার্থের অতিক্ষুদ্র কণা ‘মাইক্রোপ্লাস্টিক’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নতুন হুমকি হিসেবে বিবেচনা করে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই এর ব্যবহার সীমিত বা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

​বিএসটিআই উল্লেখ করে, বাংলাদেশের জাতীয় মানধারা (BDS 1216:2012) অনুযায়ী টুথপেস্টে ক্ষতিকর উপাদান, বিষাক্ততা ও জীবাণুর উপস্থিতি পরীক্ষা করা বাধ্যতামূলক। পরীক্ষা শেষে কোনো পণ্যে মাইক্রোবিড বা মাইক্রোপ্লাস্টিকের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

​একই সঙ্গে আমদানীকৃত টুথপেস্টের বাজারজাতকরণে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। বিএসটিআই ভোক্তাদের পরামর্শ দিয়েছে যেকোনো টুথপেস্ট কেনার আগে এর উৎপাদন ও মেয়াদের তারিখ এবং বিএসটিআই-এর সিএম লাইসেন্স নম্বর যাচাই করে নিতে এবং অনুমোদনহীন পণ্য ব্যবহার না করতে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত