সংবাদ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম

শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের তিনি জানান, দ্রুতই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিন শাপলা চত্বর মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেন, "শাপলা চত্বরের হত্যাযজ্ঞে উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।"

অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেগুলো যাচাই-বাছাই করে বিচারের আওতায় আনা হবে। ২০২৪ সালের আগস্টের পর দায়ের হওয়া সব মামলার তথ্য সংগ্রহ করা হয়েছে। কোনো অনিয়ম হয়েছে কি না, তা প্রসিকিউশন খতিয়ে দেখবে। /১১-এর সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদেরও বিচার করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের তিনি জানান, দ্রুতই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিন শাপলা চত্বর মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেন, "শাপলা চত্বরের হত্যাযজ্ঞে উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।"

অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেগুলো যাচাই-বাছাই করে বিচারের আওতায় আনা হবে। ২০২৪ সালের আগস্টের পর দায়ের হওয়া সব মামলার তথ্য সংগ্রহ করা হয়েছে। কোনো অনিয়ম হয়েছে কি না, তা প্রসিকিউশন খতিয়ে দেখবে। /১১-এর সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদেরও বিচার করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত