সংবাদ

ঈদে আসছে বালামের ‘মাওলা’ গানের ভিডিও

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:১১ পিএম

ঈদে আসছে বালামের ‘মাওলা’ গানের ভিডিও

দীর্ঘ এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তাঁর নতুন অ্যালবামের নাম মাওলা। গত ঈদুল ফিতরে অ্যালবামটির চারটি গান প্রকাশের পর এবার আসন্ন ঈদে প্রকাশ পেতে যাচ্ছে শিরোনাম গান মাওলা– এর ভিডিও।

‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’ এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপাল– এ শুরু হবে গানটির চিত্রায়ণ। ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনের মধ্য দিয়ে ভিডিওটি প্রকাশ করবেন বালাম। জানা গেছে, মাওলা হবে তাঁর পঞ্চম একক অ্যালবাম। এতে থাকছে ছয়টি গান, যার প্রতিটিই আলাদা ধাঁচের হলেও মূল আকর্ষণ থাকবে মেলোডি।

অ্যালবামের শিরোনাম গান মাওলা তৈরি হয়েছে সুফি ঘরানায়, যা বালামের সংগীতজীবনে এক নতুন অভিজ্ঞতা।

অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, “অনেক দিন পর আবার সিরিয়াসভাবে গান করছি। কয়েক বছর ধরে সিঙ্গেল গান প্রকাশ করেছি, কিন্তু আমার মনে হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর নানা রং একসঙ্গে তুলে ধরতে পারে। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন বয়স ও পছন্দের শ্রোতার জন্য আলাদা আবহ থাকবে।”

তিনি আরও বলেন, “গান শুধু শোনার বিষয় নয়, দেখারও। শ্রোতার মন ভরাতে হলে গানের ভিডিও খুবই প্রয়োজন। তাই দর্শকের জন্য ঈদ উপহার হিসেবে ‘মাওলা’ গানটির ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।”

মাওলা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে বালাম বলেন, “কভিডের সময়ের কিছু উপলব্ধি থেকে গানটির ভাবনা এসেছে। পৃথিবীর অস্থিরতা, মানুষের ভেতরের শূন্যতা—এসব বিষয় আমাকে ভাবিয়েছে। সেই অনুভূতি থেকেই গানটি তৈরি। প্রথমবার সুফি ধারার গান করেছি। আশা করছি, শ্রোতারা নতুন এক বালামকে আবিষ্কার করবেন।”

নতুন অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক।

সংগীতজীবনের শুরু থেকেই শ্রোতাদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন বালাম। তাঁর প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে বালাম (২০০৭), বালাম ২ (২০০৮), বালাম ৩ (২০১০) এবং ভুবন (২০১৩)।

এসব অ্যালবাম থেকে পাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে এক মুঠো রোদ্দুর, নেশা, একাকী মন, তোমার জন্য, নূপুর বাজে, সঙ্গী হবে কি, রিমঝিম এবং অপরূপা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ঈদে আসছে বালামের ‘মাওলা’ গানের ভিডিও

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত