সংবাদ

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৮ এএম

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

​মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তাকে দেখতে হাসপাতালে গেছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ সাঈদী। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ​সাক্ষাৎ শেষে মাসুদ সাঈদী জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

​নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী এই সাক্ষাতের কথা জানান। তিনি লেখেন, মির্জা আব্বাস কেবল একজন বর্ষীয়ান রাজনীতিবিদই নন, বরং তাদের পরিবারের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক রয়েছে। পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​মাসুদ সাঈদী বর্তমানে মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন। গত বুধবার রাতে তিনি মালয়েশিয়ায় পৌঁছান এবং সফরের ফাঁকে হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার খোঁজ নেন।

​গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে সেখানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

​মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তাকে দেখতে হাসপাতালে গেছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ সাঈদী। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ​সাক্ষাৎ শেষে মাসুদ সাঈদী জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

​নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী এই সাক্ষাতের কথা জানান। তিনি লেখেন, মির্জা আব্বাস কেবল একজন বর্ষীয়ান রাজনীতিবিদই নন, বরং তাদের পরিবারের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক রয়েছে। পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​মাসুদ সাঈদী বর্তমানে মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন। গত বুধবার রাতে তিনি মালয়েশিয়ায় পৌঁছান এবং সফরের ফাঁকে হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার খোঁজ নেন।

​গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে সেখানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত