সংবাদ

আকাশছোঁয়া দাম, কাঁচামরিচে হাত দেওয়া দায়

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

আকাশছোঁয়া দাম, কাঁচামরিচে হাত দেওয়া দায়
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলায় কাঁচামরিচের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিক দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ এখন ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দামের এই উল্লম্ফনে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলার পলাশ বাজার, ঘোড়াশাল বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সবজি বিক্রেতারা ৪০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করছেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। চড়া দামের কারণে অনেককেই প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক কম মরিচ কিনতে দেখা যায়।

পলাশ বাজারে আসা ক্রেতা ইমান আলী বলেন, “নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দামই চড়া। তার ওপর কাঁচামরিচের দাম ৪০০ টাকা হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে। এখন এক কেজি তো দূরে থাক, ২৫০ গ্রাম কিনতেও হিমশিম খেতে হচ্ছে।”

ঘোড়াশাল বাজারের ক্রেতা খাদিজা বেগম বলেন, “রান্নায় কাঁচামরিচ ছাড়া উপায় নেই। কিন্তু এই দামে কিনতে গেলে সংসারের বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে।"

ব্যবসায়ীদের দাবি, টানা ভারী বর্ষণে মরিচের খেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। ঘোড়াশাল বাজারের সবজি বিক্রেতা ফারুক মিয়া বলেন, “কয়েক দিনের বৃষ্টিতে খেতে পানি জমে মরিচ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।”

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। এ বিষয়ে ঘোড়াশাল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া বলেন, বাজারের অস্থিরতা কমাতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কাঁচামরিচের দাম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আকাশছোঁয়া দাম, কাঁচামরিচে হাত দেওয়া দায়

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত