সংবাদ

শ্রীমঙ্গলে বালু দস্যুদের আস্তানায় হানা

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

শ্রীমঙ্গলে বালু দস্যুদের আস্তানায় হানা
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টানা ২ দিন বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভ্যাকু) ও পাঁচটি মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ সময় প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। উদ্ধার করা হয় একটি এক্সকাভেটর, ৫টি বালু তোলার মেশিন ও এক হাজার ফুট পাইপ। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার উপজেলার কালাপুর ইউনিয়নের শেভরন গ্যাস কোম্পানি এলাকা থেকে আরও ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। ওই অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

ইউএনও মো. জিয়াউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী জব্দ করা মালামাল নিলাম বা অন্য উপায়ে নিষ্পত্তি করা হবে।

অভিযানকালে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। স্থানীয় বাসিন্দারাও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে নষ্ট করে দিয়েছেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে বালু দস্যুদের আস্তানায় হানা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত