গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ২ জন মারা গেছেন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই সিলেট বিভাগে ১০৭ জন, রাজশাহীতে ৯১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৪ জন, ময়মনসিংহে ৬৯ জন, খুলনায় ৩২ জন ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আরও ৯৯৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৯২৫ জন। নমুনা পরীক্ষায় ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৪০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নমুনা পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৭৩৯ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে যাওয়া সবার নমুনা পরীক্ষা না হওয়ায় এই সংখ্যা দিয়ে রোগের প্রকৃত বিস্তারের চিত্র পাওয়া যায় না।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন