সংবাদ

এবার গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

এবার গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি।

রাজধানীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে গুলশান থেকে শ্যামলীসহ উত্তর ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার গুলশানের বাসভবন থেকে বের হন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। বিকেল ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি যাচাই করতে তিনি রাস্তায় নামেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী তার বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে ডেকে নেন। পরে তাদের সঙ্গে নিয়ে তিনি পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর পরিদর্শনের রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫ ও ৬), বিমানবন্দর সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর (সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড), জাপান গার্ডেন সিটি, শ্যামলী, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত ও সেনানিবাস এলাকা।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানিনিষ্কাশন ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় কিছু স্থানে বিদ্যমান অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকার নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখেন। রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

​রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এবার গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত