দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে। নাম্বেরোর ২০২৬ সালের নিরাপত্তা সূচকে ঢাকার অপরাধ সূচক ৬২.২, যা দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো শহরের চেয়ে বেশি। নিরাপত্তা সূচক মাত্র ৩৭.৮, যা অত্যন্ত নাজুক পরিস্থিতির ইঙ্গিত দেয়।
নাম্বেরো একটা ওয়েবসাইট, যা বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, অপরাধের হার, নিরাপত্তা, দূষণসহ নানা তথ্য সংগ্রহ করে এবং সূচক আকারে প্রকাশ করে।
নাম্বেরোর সূচকে ঢাকার এই অবস্থানের অর্থ হলো, এখানকার বাসিন্দারা রাতে বের হতে নিরাপদ বোধ করেন না এবং বেশিরভাগ সময় ভীত থাকেন। অপরাধপ্রবণতার দিক দিয়ে করাচি (৫৯.১), দিল্লি (৫৯.১) ও গাজিয়াবাদের (৫৮.৪) মতো শহরগুলোর তুলনায়ও ঢাকা এগিয়ে রয়েছে।
বিপরীতে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে আবুধাবির অপরাধ সূচক মাত্র ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯। টানা নবম বছর শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। ঢাকা ও আবুধাবির মধ্যে এই পার্থক্য নিরাপত্তা ব্যবস্থার বৈষম্যকে স্পষ্ট করে তোলে।
সূচকে দেখা গেছে, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভালো। তালিকার নিচের দিকে আছে কলম্বো (৪২.৬), কাঠমান্ডু (৩৬.৭) ও লাহোর (৩৬.৯)। নিরাপত্তার দিক থেকে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ইসলামাবাদ, যার অপরাধ সূচক ৩১.৪ এবং নিরাপত্তা সূচক ৬৮.৬।পুরো বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক দিয়ে ঢাকার অবস্থান ৫৯। অর্থাৎ, শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে ঢাকা, যা অত্যন্ত উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ার নিরাপদ শহরগুলোর সঙ্গে ঢাকার এই ব্যবধান নগরপরিকল্পনা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দুর্বলতাকেই ইঙ্গিত করে।
গবেষণায় দেখা গেছে, নিরাপত্তা সূচকে উচ্চমূল্যের দেশগুলোতে সাধারণত অপরাধের হার কম। নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগও কম থাকে। ঢাকার এই নাজুক অবস্থান পরিবর্তনে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা, নগরপরিকল্পনা ও প্রশাসনিক সংস্কার জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নাম্বেরোর ওয়েবসাইট ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন