নারায়ণগঞ্জের বন্দরে সৌদি আরবগামী এক প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার পাসপোর্ট, বিমানের টিকিট ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী শুক্রবার (৩১ জুলাই) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী প্রবাসীর নাম রকিবুল হাসান তারেক। তিনি পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রকিবুল হাসান। তিনি পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ ছিনতাইকারী সেখানে এসে তাকে ও তার স্বজনদের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
দুর্বৃত্তরা রকিবুলকে মারধর করে তার কাছ থেকে বিদেশ যাওয়ার পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, ৯০০ সৌদি রিয়াল, ২ হাজার ৫০০ টাকা, একটি স্বর্ণের নাকফুল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লুটে নেওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
ঘটনার আকস্মিকতায় রকিবুলের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। পাসপোর্ট ও টিকিট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “প্রবাসীর মালামাল উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।”
\

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন