সংবাদ

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন তার সংযোজন কাজের জন্য শনিবার (১ আগস্ট) নাটোর ও গোপালগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও লাইনের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেই এলাকাগুলো হলো–বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ (ওজোপাডিকো) জানিয়েছে, লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতায় বিদ্যুৎ বন্ধ থাকবে। আজ সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সংস্কার কাজের জন্য ভোরের সময়টি নির্ধারণ করা হয়েছে।

গোপালগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না–ডি সি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা, থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন তার সংযোজন কাজের জন্য শনিবার (১ আগস্ট) নাটোর ও গোপালগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও লাইনের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেই এলাকাগুলো হলো–বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ (ওজোপাডিকো) জানিয়েছে, লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতায় বিদ্যুৎ বন্ধ থাকবে। আজ সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সংস্কার কাজের জন্য ভোরের সময়টি নির্ধারণ করা হয়েছে।

গোপালগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না–ডি সি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা, থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত