সংবাদ

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল, বিক্ষোভে শিক্ষার্থীরা

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল, বিক্ষোভে শিক্ষার্থীরা
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের

রংপুরের পীরগাছা বহুভাষী স্টেনোটাইপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মোবাইল ফোনে আপত্তিকর ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অডিও ভাইরাল হওয়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। এতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিক্ষক এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন। তবে ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অডিও ভাইরাল হওয়ার পর পুরো পীরগাছা উপজেলায় তোলপাড় শুরু হয়। অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল কাদের কলেজ থেকে পালিয়ে যান। খবর পেয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাক্কি জায়িদ ইমরুল ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা অপসারণের পাশাপাশি গ্রেপ্তারের আলটিমেটাম দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি শিক্ষকতার মর্যাদা হারিয়েছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযুক্ত মো. আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের লিখিত আবেদন করেন। শুক্রবার কলেজের সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাক্কি জায়িদ ইমরুল বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল, বিক্ষোভে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত