প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ -
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, উভয় পক্ষের মধ্যে একটি ‘ভালো’ বৈঠক হয়েছে। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
গ্যাসের দাম বিদ্যুতে ৫৬ শতাংশ, গাড়িতে ৫১ শতাংশ বাড়ানোর প্রস্তাব - সংবাদ
চলমান সংকটের মধ্যেই বিদ্যুৎ
উৎপাদনে সরবরাহ করা গ্যাসের দাম ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন
একই সঙ্গে (পেট্রোবাংলা)। যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি)
দাম ৫১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং ভর্তুকির চাপ সামাল দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ - প্রথম আলো
লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিতে বাধা পেয়ে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। নতুন এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল–মানদেব প্রণালি ও এডেন উপসাগর দিয়ে সব ধরনের জাহাজের স্বাধীনভাবে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা।
গত বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা সৌদি আরবের নেতৃত্বে গঠিত জোটে বাংলাদেশের যোগদানের তথ্য গতকাল শুক্রবার প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশে বিশ্বাস করে না: ফখরুল - দৈনিক ইত্তেফাক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। কারণ, বাংলাদেশে বিশ্বাস করতে হলে আমাদের অবশ্য অবশ্যই একাত্তরকে সামনে আনতে হবে। সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণঅভ্যুত্থানকে পেছনে রাখা নয়; বরং একাত্তরকে সামনে আনার পাশাপাশি জুলাইকেও সামনে আনতে হবে। তিনি বলেন, আমরা জুলাইকেও অস্বীকার করতে পারি না। এজন্য যে আমাদের অসংখ্য সন্তান, তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না।
আকাশপথে স্বর্ণের করিডর - যুগান্তর
একের পর এক অভিযান। তবু থামছে না সোনা চোরাচালান। ফলের ক্যারেট, বিমানের টয়লেট কিংবা যাত্রীর শরীর। কোথাও বাদ নেই। কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত বদলাচ্ছে কৌশল। আগে দু-এক কেজির চালান ধরা পড়লেও এখন একেকটি চালানে মিলছে ১৫ থেকে ২০ কেজি সোনা। গত পাঁচ বছরেই হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে প্রায় দুই হাজার কেজি সোনা। এ বিমানবন্দর যেন সোনা চোরাচালানের নিরাপদ করিডরে পরিণত হয়েছে। মাঝেমধ্যে বাহকরা ধরা পড়লেও শক্তিশালী সিন্ডিকেটের মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের ভেতরের সংঘবদ্ধ সিন্ডিকেটের সহযোগিতা ছাড়া এত বড় চালান বারবার আসা অসম্ভব।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত - কালের কন্ঠ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় সামনে রেখে আজ শনিবার বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অবস্থান, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কৌশল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রত্যাবর্তনের আবেদন খতিয়ে দেখা হচ্ছে - আমাদের সময়
বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে বলে
জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক
কারণে আশ্রয় দেওয়া হলেও ভারতের মাটি ব্যবহার করে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড
পরিচালনা করতে পারবেন না।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার কমিটির নবম প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করা হয়। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে প্রস্তুত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনার প্রত্যর্পণ, ভিসা, গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে সরকারের অবস্থান ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
দুই বছরে তদন্ত হয়েছে ১৪% মামলার - সমকাল
জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে রিয়াজ মোর্শেদ নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন– এমন তথ্য দিয়ে একটি মামলা করা হয়েছে। তবে যাত্রাবাড়ী থানার পুলিশ তদন্তে নেমে বাদীর খোঁজ পায়নি। রিয়াজ মোর্শেদের যে ঠিকানা দেওয়া হয়েছে সে এলাকায় গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। রিয়াজ নামে কেউ মারা গেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত না হওয়ায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারছে না পুলিশ।
১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা - বাংলাদেশ প্রতিদিন
কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার। যতই দিন যাচ্ছে ততই ভয়ংকর থেকে ভয়ংকরতম হয়ে উঠছে গ্যাংস্টাররা। প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন অদ্ভুত নামের নিত্যনতুন গ্যাং। অলিগলিতে অস্ত্রের মহড়া, মাদক কারবার, চুরি ছিনতাই, চাঁদাবাজি, নৃশংস হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধেই মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে অনেক গ্যাং নিজেদের শক্তি বাড়াতে বিদেশি অত্যাধুনিক অবৈধ অস্ত্র কেনা শুরু করেছে। সেই সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী থেকে রাজনৈতিক ছত্রছায়ায় আরও বেপরোয়া এসব গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে আধিপত্য বিস্তারের অপ্রতিযোগী হাতিয়ারও হয়ে উঠেছে তারা।
মাশুলে ভুগছে বাংলা কিউআর - আজকের পত্রিকা
টিভিতে খবরে
শুনছি। কিন্তু আমার দোকানে এখনো এইটা (বাংলা কিউআর কোড) কেউ দিয়া যায় নাই। মানুষ
এইভাবে টাকা দিতেও চায় না।’ বাংলা কিউআর কোড ব্যবহারে লেনদেন প্রসঙ্গে সাফ জবাব
রাজধানীর বনশ্রী এলাকার মুদিদোকানি আল-আমীনের।
আল-আমীনের মতো
দেশের বেশির ভাগ মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বাংলা কিউআর এখনো পরিচিত বা
নিয়মিত ব্যবহারের মাধ্যম হয়ে ওঠেনি। অথচ ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআর (কুইক
রেসপন্স) কোড বাধ্যতামূলক ও সর্বজনীন করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই ব্যবস্থার
মাশুল, হিসাব খোলার জটিলতা, স্মার্টফোনের সীমিত
ব্যবহার, ইন্টারনেটের উচ্চ মূল্যসহ নানা বাধায় তা
সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম হয়ে উঠতে পারছে না বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।
/

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন