ভোলার লালমোহনে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ লালমোহন থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন–উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের শাহাদৎ হোসেন (২৪), জুবায়ের (২১) ও নাঈম (২৪)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে ওই গৃহবধূ চরফ্যাশন থেকে অটোরিকশাযোগে লালমোহন পৌরসভার নিজ বাসায় ফিরছিলেন। পথে গজারিয়া নৌকাপট্টি এলাকায় অভিযুক্তরা অটোরিকশাটির গতিরোধ করে ভেতরে উঠে পড়েন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে চালককে বাধ্য করে অটোরিকশাটি সৈনিক বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান তারা। সেখানে গৃহবধূকে জিম্মি করে তার কানে থাকা স্বর্ণের দুল ও নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটে নেওয়া হয়। এ সময় অভিযুক্তরা ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
\

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন