সংবাদ

শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই আসরের জন্য দেশের প্রতিনিধি নির্বাচনে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’ নামের সংগীত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন দেশের পাঁচ জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। পুরো আয়োজনের উপস্থাপনায় থাকবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

আয়োজক সূত্রে জানা গেছে, গত মে ও জুন মাসে আবেদন গ্রহণের পর প্রাথমিক বাছাই শেষে ১২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল, যেখানে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। তিনি আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ দেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এশিয়ান সংস্করণের বিজয়ীদের ইউরোভিশনের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এ আয়োজনের বিস্তারিত জানাতে ২২ জুলাই রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে উপস্থাপক তাহসান খান এবং পাঁচ বিচারককে। প্রতিযোগিতার পর্বগুলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি-তে সম্প্রচার করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত