টাঙ্গাইলের সখিপুরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় সখিপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলাম খান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. হোসনী মোবারক বাবুল ও জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আবদুস সালাম। সখিপুর উপজেলা জামায়াতের আমির মো. আল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. মনিরুজ্জামানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় বক্তারা দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in
আপনার মতামত লিখুন