রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ায় সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ওই বস্তু দুটিতে কোনো বিস্ফোরক ছিল না- একটিতে ছিল পান-জর্দা, অন্যটিতে ছিল পুরোনো জিনিসপত্র।
শনিবার (১ আগস্ট) সকালে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল।
অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় পরিত্যক্ত আরেকটি বস্তুকে কেন্দ্র করেও আতঙ্ক তৈরি হয়। সিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। তাতেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঘটনাস্থলে তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সিটিসির বিশেষ টিম বস্তু দুটি পরীক্ষা করে।
তিনি জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন