সংবাদ

ঘিওরের মিছিলে জামায়াতের তিন দাবি

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

ঘিওরের মিছিলে জামায়াতের তিন দাবি
বাজারের প্রধান সড়কে জামায়াত কর্মীদের মিছিল। ছবি : সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টায় ঘিওর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচি চলাকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে অবস্থান নেন।

উপজেলা জামায়াতের আমির মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আলমগীর হোসেন, ঘিওর সদর ইউনিয়ন সভাপতি মাওলানা জাকির হোসেন, পয়লা ইউনিয়ন সভাপতি কাজী ফিরোজ, ডা. আব্দুল আজিজ ও আব্দুস সামাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঘিওরের মিছিলে জামায়াতের তিন দাবি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টায় ঘিওর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচি চলাকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে অবস্থান নেন।

উপজেলা জামায়াতের আমির মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আলমগীর হোসেন, ঘিওর সদর ইউনিয়ন সভাপতি মাওলানা জাকির হোসেন, পয়লা ইউনিয়ন সভাপতি কাজী ফিরোজ, ডা. আব্দুল আজিজ ও আব্দুস সামাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত