গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সাময়িক বরখাস্তের নির্দেশ পাওয়া দুই কর্মকর্তা হলেন–উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী রোববার সকালে হঠাৎ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনের শুরুতে তিনি কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন। মন্ত্রী ওই রোগীর কাছে জলাতঙ্কের ভ্যাকসিনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়নি। বাধ্য হয়ে ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে তা কিনে এনেছেন।
রোগীর স্বজনরা মন্ত্রীকে জানান, সকালে এক নারীকে কুকুরে কামড়ালে তাকে ভ্যাকসিনের জন্য হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় ভ্যাকসিন নেই এবং তা বাইরে থেকে কিনতে হবে। ঠিক সেই মুহূর্তেই স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং অভিযোগের সত্যতা পান।
ঘটনা জানার পর স্বাস্থ্যমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালে সরকারি ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ মজুত থাকা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের দেওয়া হচ্ছে না–তা নিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে জবাবদিহি চান তিনি। এরপরই কর্তব্যকাজে অবহেলার দায়ে জড়িত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।
\https://sangbad.net/news/12801/

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন