সংবাদ

ভাঙ্গায় বৃষ্টির মধ্যে বাস খাদে, আহত ২০

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

ভাঙ্গায় বৃষ্টির মধ্যে বাস খাদে, আহত ২০
ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে যাওয়ার সময় চুমুরদী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, ‘প্রবল বৃষ্টির মধ্যেও চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। আমরা বারবার নিষেধ করার পরও তিনি শোনেননি। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।’

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রবল বৃষ্টি ও পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বৃষ্টির মধ্যে বাস খাদে, আহত ২০

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত