সংবাদ

নারীরা সমাজের বোঝা নয়, উন্নয়নের শক্তি : ঢাকার ডিসি

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

নারীরা সমাজের বোঝা নয়, উন্নয়নের শক্তি : ঢাকার ডিসি
ছবি : সংবাদ

নারীরা কখনো সমাজের বোঝা নয়, বরং তারা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলে পরিবার ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।

রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকার দোহার উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘নারীদের এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জীবনে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে একজন সাধারণ শিক্ষার্থীও একদিন বড় কর্মকর্তা হতে পারে। তাই স্বপ্ন পূরণে নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছেন, সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ-সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা রাষ্ট্রের শাসক নই, সেবক হতে চাই। জনগণের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব।’

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে ফরিদা খানম বলেন, ‘মানুষের জীবন ও প্রকৃতির অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই। এ লক্ষ্যেই বিলাশপুর ইউনিয়নের পদ্মাপাড়কে কৃষ্ণচূড়ার বাগানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাশফিক সিগবাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বৈজ্ঞানিক সরঞ্জাম তুলে দেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

নারীরা সমাজের বোঝা নয়, উন্নয়নের শক্তি : ঢাকার ডিসি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত