সংবাদ

আগামী ৪ দিন কি ছাতা লাগবে?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম

আগামী ৪ দিন কি ছাতা লাগবে?
ছবি : সংবাদ

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানায়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সোমবার: পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বাকি ৫ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চল ও সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার: মঙ্গলবার বৃষ্টিপাতের আওতা আরও বাড়তে পারে। এদিন দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। 

বুধবার: বুধবারও একই আবহাওয়া বিরাজ করতে পারে; বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার: বৃহস্পতিবার থেকে বৃষ্টির বেগ কিছুটা কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। এদিন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হলেও অন্যান্য বিভাগে এর প্রভাব তুলনামূলক কম হতে পারে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রোদ ও ভ্যাপসা গরম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

আগামী ৪ দিন কি ছাতা লাগবে?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত