সংবাদ

চুয়াডাঙ্গায় স্বামীর ঘর গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

চুয়াডাঙ্গায় স্বামীর ঘর গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
ছবি : সংগৃহীত

প্রথম স্ত্রীকে নিয়ে গোপনে বিদেশে পাড়ি জমানোর জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক প্রবাসীর ঘরবাড়ি এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রামের রফিউদ্দিন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। তিনি প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেছিলেন। রফিউদ্দিন বিদেশে থাকাকালে ছনিয়া অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান, যা নিয়ে পরে সালিস-বৈঠকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। এরপর রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তবে সম্প্রতি তিনি গোপনে প্রথম স্ত্রী ছনিয়ার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেন এবং তাকে নিয়ে আবারও মালয়েশিয়ায় চলে যান।

দ্বিতীয় স্ত্রী রিমা ও তার পরিবার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, সেই ক্ষোভ থেকেই রোববার সকাল ১০টার দিকে একটি ভেকু নিয়ে এসে রফিউদ্দিনের বসতবাড়ির দেয়াল ও আসবাবপত্রসহ পুরো স্থাপনা ভেঙে তছনছ করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বলেন, “রফিউদ্দিনের আচরণে গ্রামবাসী ও দ্বিতীয় স্ত্রীর পরিবার অত্যন্ত মর্মাহত। একটি মেয়ের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা ঠিক হয়নি। তবে আইন হাতে তুলে নিয়ে ঘরবাড়ি ভাঙচুর না করে আইনি পদক্ষেপ নিলে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হতো।”

বিদেশে থাকা রফিউদ্দিন মুঠোফোনে দাবি করেন, পরিকল্পিতভাবে তার ঘরবাড়ি ভেঙে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি সম্পর্কে অবগত আছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় স্বামীর ঘর গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত