সংবাদ

সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার
ছবি : সংবাদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রবর্তী অঞ্চল ছিল। ঐতিহ্য ও মেধার সেই পুরোনো অবস্থান পুনরুদ্ধারে এখন সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার অনুরোধ জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমাল কান্তি দেব এবং সাবেক সভাপতি মো. আসাদ খান।

অনুষ্ঠানে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত