ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় নকশা অনুমোদন ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। আদালত সূত্রে জানা যায়, পৌরসভার নিয়ম অনুযায়ী ভবনের নকশা অনুমোদন না নিয়ে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছিলেন কাজল মোদক ও ফেরদৌস মোর্শেদ নামের দুই ব্যক্তি। অভিযানে কাজল মোদককে ১ লাখ টাকা এবং ফেরদৌস মোর্শেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ত্রিশাল থানা-পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, জনস্বার্থে এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অনুমোদনহীন ও অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন