সংবাদ

প্রযুক্তিনির্ভর ব্যাংক সেবায় সুনামগঞ্জের এক ধাপ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

প্রযুক্তিনির্ভর ব্যাংক সেবায় সুনামগঞ্জের এক ধাপ
বিহারি পয়েন্টে আধুনিক ব্যাংকিংয়ের নতুন ছোঁয়া। ছবি : সংবাদ

আর্থিক লেনদেনে গতি আনতে এবং গ্রাহকসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে সুনামগঞ্জে পূবালী ব্যাংক লিমিটেডের নতুন ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) সকালে শহরতলির বিহারি পয়েন্ট এলাকায় এই বুথটির উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. সফিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ই-ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গ্রাহকদের দ্রুত ও নিরাপদ সেবা দেওয়াই পূবালী ব্যাংকের মূল অঙ্গীকার। এই বুথ চালুর মাধ্যমে স্থানীয় বাণিজ্যিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রযুক্তির সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান রুহুল আমীন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক এখন গ্রাহকের হাতের নাগালে আধুনিক সব সুবিধা পৌঁছে দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন, অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক, সহসভাপতি এনামুল হক, পরিচালক নুরুল হক এবং সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই বুথে লেনদেনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিহারি পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা চালু হওয়ায় তাদের সময় বাঁচবে এবং নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

প্রযুক্তিনির্ভর ব্যাংক সেবায় সুনামগঞ্জের এক ধাপ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত