সংবাদ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের দুর্নীতির বিচার শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের দুর্নীতির বিচার শুরু
ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেন। আগামী ১৪ সেপ্টেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউরের বিরুদ্ধে এ মামলা লড়ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার শুনানির সময় কারাগারে থাকা মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।

এ সময় মতিউরের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। তবে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মতিউরকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মতিউর রহমান সরকারি চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে মতিউরের ছেলে ইফাত ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ছবি ফেসবুকে পোস্ট করলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এই ‘ছাগলকাণ্ডের’ সূত্র ধরেই মতিউরের অঢেল সম্পদের খবর বেরিয়ে আসতে থাকে। এরপরই দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাবন্দী রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের দুর্নীতির বিচার শুরু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত