সংবাদ

ভেড়ামারায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

 ভেড়ামারায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার
পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি। ছবি : সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব ভেড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাফিন আহমেদ ওরফে সোহাগ (৩৫)। তিনি পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ডের ফজলুল হক চন্নুর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পৌনে আটটার দিকে পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে এসআই (নি.) এস এম কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাফিন আহমেদের শয়নকক্ষ থেকে ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভেড়ামারায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব ভেড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাফিন আহমেদ ওরফে সোহাগ (৩৫)। তিনি পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ডের ফজলুল হক চন্নুর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পৌনে আটটার দিকে পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে এসআই (নি.) এস এম কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাফিন আহমেদের শয়নকক্ষ থেকে ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত