সংবাদ

‘ক্রসফায়ারে হত্যার’ বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম

‘ক্রসফায়ারে হত্যার’ বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আওয়ামী লীগ শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ‘ক্রসফায়ারের নামে সংঘটিত বিচারবহির্ভূত হত্যার’ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (৩১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

“প্রতিটি ক্রসফায়ারের ক্ষেত্রে একই রকম গল্প বা বর্ণনা দেখা যায়। এটি পদ্ধতিগত ও বিস্তৃত আক্রমণ যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারের জন্য সংজ্ঞায়িত অপরাধ” বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা চেষ্টা করছি। সারাদেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যান জোগাড় করছি। এ সংক্রান্ত সব মামলার কপি সংগ্রহ করছি। মামলাগুলো যাচাই-বাছাই করে যেগুলো ট্রাইব্যুনালে বিচারের জন্য আনার মতো, সেগুলো তুলে নিয়ে আসবো এবং ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করবো”। 

এসময় আওয়ামী লীগ সরকার অভিন্ন পরিকল্পনায় সারাদেশে ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড করেছে বলেও দাবি করেন তিনি। বলেন, এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে হতে পারে। যারা আওয়ামী লীগ সরকারের মতের বিরোধী ছিলেন বা স্থানীয় নেতাদের সঙ্গে মতের অমিল হয়েছে, পুলিশকে ব্যবহার করে তাদের ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। 

ভুক্তভোগীদের বিভিন্ন জায়গায় নিয়ে অস্ত্র উদ্ধারের ‘নাটক করে হত্যা’ করা হয়েছে বলে সাংবাদিকদের সাথে আলাপকালে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

‘ক্রসফায়ারে হত্যার’ বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

আওয়ামী লীগ শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ‘ক্রসফায়ারের নামে সংঘটিত বিচারবহির্ভূত হত্যার’ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (৩১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

“প্রতিটি ক্রসফায়ারের ক্ষেত্রে একই রকম গল্প বা বর্ণনা দেখা যায়। এটি পদ্ধতিগত ও বিস্তৃত আক্রমণ যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারের জন্য সংজ্ঞায়িত অপরাধ” বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা চেষ্টা করছি। সারাদেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যান জোগাড় করছি। এ সংক্রান্ত সব মামলার কপি সংগ্রহ করছি। মামলাগুলো যাচাই-বাছাই করে যেগুলো ট্রাইব্যুনালে বিচারের জন্য আনার মতো, সেগুলো তুলে নিয়ে আসবো এবং ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করবো”। 

এসময় আওয়ামী লীগ সরকার অভিন্ন পরিকল্পনায় সারাদেশে ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড করেছে বলেও দাবি করেন তিনি। বলেন, এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে হতে পারে। যারা আওয়ামী লীগ সরকারের মতের বিরোধী ছিলেন বা স্থানীয় নেতাদের সঙ্গে মতের অমিল হয়েছে, পুলিশকে ব্যবহার করে তাদের ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। 

ভুক্তভোগীদের বিভিন্ন জায়গায় নিয়ে অস্ত্র উদ্ধারের ‘নাটক করে হত্যা’ করা হয়েছে বলে সাংবাদিকদের সাথে আলাপকালে দাবি করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত