সংবাদ

বেনাপোল সীমান্তে ভারতীয় ফেসওয়াশ ও মাদক জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

বেনাপোল সীমান্তে ভারতীয় ফেসওয়াশ ও মাদক জব্দ
ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০০টি ভারতীয় ফেসওয়াশ ও ২০২ বোতল মাদকজাতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০টি ভারতীয় ‘পন্ডস’ ফেসওয়াশ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা।

অপর এক অভিযানে পুটখালী সীমান্ত এলাকা থেকে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে ভারতীয় ফেসওয়াশ ও মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০০টি ভারতীয় ফেসওয়াশ ও ২০২ বোতল মাদকজাতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০টি ভারতীয় ‘পন্ডস’ ফেসওয়াশ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা।

অপর এক অভিযানে পুটখালী সীমান্ত এলাকা থেকে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত