মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে তিন বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়িতে সোমবার (৩ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পায় পুলিশ। খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে আটক করে ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। পরে আরও একটি মৃতদেহ পাওয়া যায়।শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে তিন বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন আহত ব্যক্তি রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, মারামারির ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন এবং একই সঙ্গে কাজ ও বসবাস করতেন । পুলিশ প্রধান আলজাফনি আহমদ বলেন, 'ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং সম্পূর্ণ ঘটনাপ্রবাহ উদঘাটনে তদন্ত চলছে।'
আটক সন্দেহভাজন ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ।তাকে মঙ্গলবার (৪ আগস্ট) পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় হত্যার মামলা হিসেবে তদন্ত চলছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন