সংবাদ

মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল হবে : হেফাজত মহাসচিব

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল হবে : হেফাজত মহাসচিব
ছবি : সংবাদ

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হত্যার দায়ে উবায়দুল মোকতাদিরসহ আওয়ামী লীগের নেতাদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাজিদুর রহমান বলেন, ‘২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের মূল হোতা উবায়দুল মোকতাদির। যদি তিনি বিচারের সম্মুখীন না হন, তবে আমরা আল্লাহর কাছে দায়ী থাকব।’

তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে এই লোককে জামিন দেওয়া হতে পারে। পরিষ্কার জেনে রাখুন, তাকে যদি জামিন দেওয়া হয়, তবে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে।’

হেফাজত মহাসচিব আরও বলেন, ‘আমরা ২০০১, ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের সব হত্যাকাণ্ডের বিচার চাই। বর্তমান সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, সমস্ত দোষীদের বিচার করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বড় মজলুম। এখানকার ছাত্র-আলেমরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কিন্তু বাতেলের সাথে কোনো আপস করেনি।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি বোরহান কাসেমী, সহসভাপতি মুফতি মারুফ কাসেমী, আল্লামা তানভীরুল হক সিরাজী ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ। বক্তারা সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল হবে : হেফাজত মহাসচিব

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত