সংবাদ

শ্রমিকদের সঞ্চয় ফেরত দিল এলজিইডি

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

শ্রমিকদের সঞ্চয় ফেরত দিল এলজিইডি
ধর্মপাশায় জমানো টাকার চেক হস্তান্তর। ছবি : সংবাদ

সুনামগঞ্জের ধর্মপাশায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১৫ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের হাতে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক তুলে দেওয়া হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলা প্রকৌশল কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) আওতায় কাজ করা এই ১৫ জন নারী ও পুরুষ শ্রমিকের প্রত্যেককে ৪৩ হাজার ৭৯৫ টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে এই শ্রমিকেরা দৈনিক মজুরির একটি অংশ সঞ্চয় হিসেবে জমা রেখেছিলেন। কাজ শেষে তাদের সেই জমানো টাকা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হলো। এই অর্থ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিকদের সঞ্চয় ফেরত দিল এলজিইডি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১৫ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের হাতে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক তুলে দেওয়া হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলা প্রকৌশল কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) আওতায় কাজ করা এই ১৫ জন নারী ও পুরুষ শ্রমিকের প্রত্যেককে ৪৩ হাজার ৭৯৫ টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে এই শ্রমিকেরা দৈনিক মজুরির একটি অংশ সঞ্চয় হিসেবে জমা রেখেছিলেন। কাজ শেষে তাদের সেই জমানো টাকা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হলো। এই অর্থ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত