সংবাদ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, এমপির ভাই-ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, এমপির ভাই-ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে একটি রাস্তা নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 'বাংলা টিভি'র উপজেলা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস।

এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌরসভার গণমোড় থেকে নবগ্রহ মন্দির সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। সেখানে সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক উল্লাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় তার মাথা ও চোখের নিচে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত পেশাগত ক্যামেরা ভেঙে ফেলে এবং মুঠোফোনটি ছিনিয়ে নেয়।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, এমপির ভাই-ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে একটি রাস্তা নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 'বাংলা টিভি'র উপজেলা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস।

এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌরসভার গণমোড় থেকে নবগ্রহ মন্দির সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। সেখানে সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক উল্লাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় তার মাথা ও চোখের নিচে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত পেশাগত ক্যামেরা ভেঙে ফেলে এবং মুঠোফোনটি ছিনিয়ে নেয়।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত