বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ-কে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। উৎসবের প্রথম আসরেই তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন,
বাংলা চলচ্চিত্রে ভিলেন, চরিত্রাভিনেতা এবং বহুমাত্রিক নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে
আহমেদ শরীফ নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনীত অসংখ্য স্মরণীয় চরিত্র
দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে
রয়েছে।
আগামী ২ আগস্ট নিউইয়র্কের
জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার-এ অনুষ্ঠিত উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে
তার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র
নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীদের
উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রিয়জন ফিল্মস
ও লেমন স্টুডিও-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে
আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
৩০ জুলাই থেকে ১
আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র
এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে ‘বিলাই’, ‘কনসার্ট
ফর বাংলাদেশ’ এবং ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিনে থাকছে ‘ইশপাইট’, ‘দ্য ইটারনাল জার্নি’
ও ‘দেয়ালের দেশ’। তৃতীয় দিনে প্রদর্শিত হবে ‘আমেরিকান ড্রিম’, ‘ঈদ মোবারক’, ‘বিশ্বাস
করেন ভাই’ এবং ‘শিকড়’।
উৎসবের মূল আয়োজন
অনুষ্ঠিত হবে ২ আগস্ট। এতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্রসংশ্লিষ্ট
ব্যক্তিত্ব নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রথম আসর উপলক্ষে
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের সেরা নির্মাতা ও কলাকুশলীদের
২০টি বিভাগে পুরস্কৃত করা হবে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত
করে তোলার অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস এবং দেশের প্রেক্ষাগৃহ আধুনিকায়ন ও দর্শকদের
সিনেমামুখী করতে বিশেষ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্স-কে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন