সংবাদ

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে ‘শাপলাকুঁড়ি ২০২৬’ এবার চ্যানেল আইতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে ‘শাপলাকুঁড়ি ২০২৬’ এবার চ্যানেল আইতে

দেশের শিশুশিল্পীদের প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। “যেখানে প্রতিভা, সেখানেই আমরা” স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির মূল আয়োজন করেছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী। এবারের আয়োজনটি ‘শাপলাকুঁড়ি’র ১৪তম আসর, যার সম্প্রচার হবে চ্যানেল আইতে।

প্রতিযোগিতায় ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেবেন। প্রতিযোগিতায় ১৫টি একক ও ৩টি দলীয় বিষয়ে অংশগ্রহণের সুযোগ থাকবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে নির্বাচিত করা হবে দুইজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’। প্রতিযোগিতার প্রতিটি পর্ব সম্প্রচার করবে চ্যানেল আই।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, স্বরণসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা ফুলের মতো কোমল, আর তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী। এই উদ্যোগে চ্যানেল আই যুক্ত হওয়ায় আয়োজনটি আরও সমৃদ্ধ হয়েছে। তাঁদের প্রত্যাশা, ‘শাপলাকুঁড়ি ২০২৬’-এর মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের আবির্ভাব ঘটবে।

রিয়েলিটি শোটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজু আলীম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে ‘শাপলাকুঁড়ি ২০২৬’ এবার চ্যানেল আইতে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত