মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি ‘ব্ল্যাক প্যান্থার ৩’ মুক্তি পাবে ১৫ ডিসেম্বর ২০২৮। এবার নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে পর্দায় দেখা যাবে তরুণ অভিনেতা ডেভিড জনসনকে।
২০২৬ সালের সান
ডিয়েগো কমিক-কন-এ মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নতুন ছবিতে ডেভিড জনসন
অভিনয় করবেন টি’চাল্লা ওও চরিত্রে—যিনি কিং টি’চাল্লা ও নাকিয়ার পুত্র। গল্পে দেখানো
হবে কীভাবে শৈশব থেকে বেড়ে ওঠা টি’চাল্লা ওও ধীরে ধীরে ওয়াকান্ডার নতুন রক্ষক এবং ব্ল্যাক
প্যান্থারে পরিণত হন।
ছবিটির পরিচালনায়
আগের দুই কিস্তির মতোই থাকছেন রায়ান কুগলার। এছাড়া শুরি চরিত্রে ফিরছেন লেটিশিয়া রাইট
এবং এম’বাকু চরিত্রে অভিনয় করবেন উইনস্টন ডিউক।
উল্লেখ্য, ২০১৮
সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কিং টি’চাল্লা চরিত্রে অভিনয়
করে বিশ্বজুড়ে প্রশংসিত হন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে তার মৃত্যুর পর ২০২২
সালের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ শুরি নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব
নেন। একই ছবিতে প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা
ওও চরিত্রটি।
অন্যদিকে, ডেভিড
জনসন এরই মধ্যে ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এ অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার
প্রমাণ দিয়েছেন। এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর দায়িত্ব
কাঁধে তুলে নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন এই তরুণ অভিনেতা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন