সংবাদ

প্রকাশিত হলো মামুনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

প্রকাশিত হলো মামুনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

সংগীতশিল্পী, সুরকার ও গিটারিস্ট মামুনুর প্রকাশ করেছেন তার নতুন মৌলিক গান ‘ছুঁয়ে গেছো’। সম্প্রতি গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

গানটির কথা লিখেছেন মোক্তার হোসেন, আর সুর করেছেন মামুনুর নিজেই। রক ও মেলোডির মিশেলে নির্মিত গানটিতে বিশেষ মাত্রা যোগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল, যিনি এতে পিয়ানো বাজিয়েছেন।

মামুনুর জানান, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট হিসেবে পরিচিত এস আই টুটুল এর আগে পপসম্রাট আজম খান, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ এবং ব্যান্ড এলআরবি ছাড়া অন্য কারও গানে পিয়ানো বাজাননি। ভালোবাসার টানেই তিনি ‘ছুঁয়ে গেছো’ গানটির সঙ্গে যুক্ত হয়েছেন।

শিল্পী আরও জানান, মোক্তার হোসেনের কাব্যগ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’-এর ‘ছুঁয়ে গেছো’ কবিতাটি পড়ার পর সেটিকে গানে রূপ দেওয়ার ভাবনা তার মাথায় আসে। পরবর্তীতে সেই ভাবনা থেকেই গানটির সুর সৃষ্টি করেন তিনি।

গানটির সংগীতায়োজনে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল গিটারিস্ট জামান, যার গিটারের ছোঁয়ায় গানটি পেয়েছে রক ঘরানার নতুন আবহ। এছাড়া অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন জাহান ইসলাম।

মামুনুরের বিশ্বাস, রক ও মেলোডির এই মেলবন্ধনে নির্মিত ‘ছুঁয়ে গেছো’ সব শ্রেণির শ্রোতার হৃদয় স্পর্শ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

প্রকাশিত হলো মামুনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সংগীতশিল্পী, সুরকার ও গিটারিস্ট মামুনুর প্রকাশ করেছেন তার নতুন মৌলিক গান ‘ছুঁয়ে গেছো’। সম্প্রতি গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

গানটির কথা লিখেছেন মোক্তার হোসেন, আর সুর করেছেন মামুনুর নিজেই। রক ও মেলোডির মিশেলে নির্মিত গানটিতে বিশেষ মাত্রা যোগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল, যিনি এতে পিয়ানো বাজিয়েছেন।

মামুনুর জানান, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট হিসেবে পরিচিত এস আই টুটুল এর আগে পপসম্রাট আজম খান, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ এবং ব্যান্ড এলআরবি ছাড়া অন্য কারও গানে পিয়ানো বাজাননি। ভালোবাসার টানেই তিনি ‘ছুঁয়ে গেছো’ গানটির সঙ্গে যুক্ত হয়েছেন।

শিল্পী আরও জানান, মোক্তার হোসেনের কাব্যগ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’-এর ‘ছুঁয়ে গেছো’ কবিতাটি পড়ার পর সেটিকে গানে রূপ দেওয়ার ভাবনা তার মাথায় আসে। পরবর্তীতে সেই ভাবনা থেকেই গানটির সুর সৃষ্টি করেন তিনি।

গানটির সংগীতায়োজনে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল গিটারিস্ট জামান, যার গিটারের ছোঁয়ায় গানটি পেয়েছে রক ঘরানার নতুন আবহ। এছাড়া অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন জাহান ইসলাম।

মামুনুরের বিশ্বাস, রক ও মেলোডির এই মেলবন্ধনে নির্মিত ‘ছুঁয়ে গেছো’ সব শ্রেণির শ্রোতার হৃদয় স্পর্শ করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত