দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন মৃতদের মধ্যে চার জন ঢাকা বিভাগে এবং দুই জন সিলেট বিভাগে মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৭৬৪ জনের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৭ জন। এর মধ্যে রাজশাহী বিভাগে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুরে ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৬৪৫ জন।
ঢাকায় ২২৭ জন, চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুরে ১০ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।
গত এক দিনে নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। ১৫ মার্চের পর থেকে ১৬ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
তবে হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে যাচ্ছেন বা যাদের মৃত্যু হচ্ছে, তাদের সবার নমুনা পরীক্ষা করা হয় না। ফলে নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে হামের বিস্তারের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন