সংবাদ

বাল্যবিয়ে প্রতিরোধে চাই সমন্বিত সামাজিক প্রতিরোধ

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

বাল্যবিয়ে প্রতিরোধে চাই সমন্বিত সামাজিক প্রতিরোধ

বাংলাদেশে বাল্যবিয়ে এখনও একটি গভীর সামাজিক ব্যাধি। আইন, নীতি ও সচেতনতামূলক কার্যক্রম থাকা সত্ত্বেও দেশের বহু এলাকায় এখনও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে দরিদ্র, অশিক্ষিত ও প্রান্তিক পরিবারগুলো নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক চাপে পড়ে কন্যাশিশুর বিয়ে অল্প বয়সেই দিয়ে দিতে বাধ্য হয়। 

বাল্যবিয়ে প্রতিরোধকে শুধু প্রশাসনিক দায়িত্ব হিসেবে দেখলে চলবে না; এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং গণমাধ্যম সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কন্যাশিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখার মানসিকতাই পারে এই ব্যাধির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে।

মির্জা ফারিহা ইয়াসমিন

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

বাল্যবিয়ে প্রতিরোধে চাই সমন্বিত সামাজিক প্রতিরোধ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশে বাল্যবিয়ে এখনও একটি গভীর সামাজিক ব্যাধি। আইন, নীতি ও সচেতনতামূলক কার্যক্রম থাকা সত্ত্বেও দেশের বহু এলাকায় এখনও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে দরিদ্র, অশিক্ষিত ও প্রান্তিক পরিবারগুলো নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক চাপে পড়ে কন্যাশিশুর বিয়ে অল্প বয়সেই দিয়ে দিতে বাধ্য হয়। 

বাল্যবিয়ে প্রতিরোধকে শুধু প্রশাসনিক দায়িত্ব হিসেবে দেখলে চলবে না; এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং গণমাধ্যম সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কন্যাশিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখার মানসিকতাই পারে এই ব্যাধির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে।

মির্জা ফারিহা ইয়াসমিন

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত