দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনী কোম্পানির দরপতনে বড় ধাক্কা খেয়েছে বাজার মূলধন। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে আড়াই হাজার কোটি টাকারও বেশি। তবে মূলধন কমলেও লেনদেনের গতি এবং প্রধান মূল্যসূচকে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
সপ্তাহজুড়ে
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
মধ্যে ২০৫টির শেয়ার ও ইউনিটের দাম
বেড়েছে, বিপরীতে দাম কমেছে ১৪৫টির
এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার
দর। অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়ার পরও
বড় মূলধনের বেশিসংখ্যক কোম্পানির শেয়ারের দাম কমায় সপ্তাহের
শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭
হাজার ৩৩৬ কোটি টাকা।
যা আগের সপ্তাহের শেষ
কার্যদিবসে ছিল ৬ লাখ
৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৫৮
কোটি টাকা।
বাজার
মূলধন কমলেও গত সপ্তাহে ডিএসইর
প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ১২
পয়েন্ট বা দশমিক ২১
শতাংশ বেড়েছে। পাশাপাশি ইসলামী শরিয়াহ্ সূচক বেড়েছে ৭
দশমিক ৯৬ পয়েন্ট। তবে
বাছাই করা ভালো কোম্পানি
নিয়ে গঠিত ডিএসই-৩০
সূচক গত সপ্তাহে ১৯
দশমিক ৯৪ পয়েন্ট বা
১ শতাংশ কমেছে। এদিকে ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের
গতি কিছুটা বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে
৮৭৯ কোটি ৪৭ লাখ
টাকা, যা আগের সপ্তাহের
চেয়ে ৫ দশমিক ৯৩
শতাংশ বেশি। সপ্তাহজুড়ে একক কোম্পানি হিসেবে
টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে
ব্র্যাক ব্যাংকের শেয়ার, যার দৈনিক গড়
লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি
২৫ লাখ টাকা। লেনদেনের
শীর্ষ তালিকায় এরপরই রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং ও মুন্নু সিরামিক।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন