সংবাদ

ভারতের গুজরাটে আর্থিক অনটনের আড়ালে বিকৃত লালসা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ভারতের গুজরাটে আর্থিক অনটনের আড়ালে বিকৃত লালসা

  • বাড়ি ভাড়ার বদলে স্ত্রী-কন্যাকে বাড়িওয়ালা কাছে তুলে দিলো পাষণ্ড স্বামী

ভাড়ার টাকা দিতে না পারার দায়ে নিজের স্ত্রী নাবালিকা কন্যাকে বাড়িওয়ালার হাতে ধর্ষণের জন্য তুলে দেওয়ার মতো এক পৈশাচিক রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়া এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের মোরবি এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী এবং কামুক বাড়িওয়ালাদুজনকেই গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় মাস ছয়েক আগে তারা মোরবি এলাকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে মাসে দুই হাজার রুপি চুক্তিতে একটি বাসা ভাড়া নেন তারা। কিন্তু গত চার মাস ধরে চরম আর্থিক সংকটের কারণে বাসার ভাড়া পরিশোধ করতে পারছিলেন না ওই যুবক। বকেয়া ভাড়ার জন্য বাড়িওয়ালা প্রতিনিয়ত চাপ দিতে থাকলে, ওই পাষণ্ড স্বামী এক অভাবনীয় বিকৃত চুক্তিতে লিপ্ত হন। টাকার বদলে তিনি নিজের স্ত্রী অপ্রাপ্তবয়স্ক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেন। বাড়িওয়ালাও এই সুযোগে দিনের পর দিন মা মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।

দীর্ঘদিন ধরে চলা এই ভয়াবহ নির্যাতনের বিষয়টি একপর্যায়ে ওই নারীর মায়ের নজরে আসে। মেয়ের ওপর চলা এই অমানবিক অত্যাচারের কথা শুনে তিনি স্থির থাকতে পারেননি। কোনো কালক্ষেপণ না করে তিনি দ্রুত মোরবি থানায় হাজির হয়ে জামাতা বাড়িওয়ালার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে স্থানীয় প্রশাসন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী বাড়িওয়ালাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কঠোর ধারা এবং শিশুদের সুরক্ষার্থে গঠিত বিশেষ আইনপকসো’ (POCSO)-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘৃণ্য অপরাধের বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে নির্যাতনের শিকার মা শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা মানসিক সহায়তা প্রদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই এই বিকৃত মানসিকতার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

ভারতের গুজরাটে আর্থিক অনটনের আড়ালে বিকৃত লালসা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত