সংবাদ

টিকাটুলিতে তারেক রহমানকে ইশরাকের অভ্যর্থনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০০ পিএম

টিকাটুলিতে তারেক রহমানকে ইশরাকের অভ্যর্থনা

  • চাঁদপুর যাওয়ার পথে ঢাকার রাজপথে বাঁধভাঙা উচ্ছ্বাস
  • নেতাকর্মীদের নিয়ে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন প্রতিমন্ত্রী

রাজধানীর টিকাটুলিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। চাঁদপুরমুখী প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকে সড়কের পাশে দাঁড়িয়ে উষ্ণ জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা- আসনের সংসদ সদস্য জনাব ইশরাক হোসেন।

শনিবার, ১৬ মে বিকেলে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় ঢাকা- আসনের সর্বস্তরের জনগণ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি দেশের সরকার প্রধানকে এই অনন্য সংবর্ধনা দেন। সময় পুরো এলাকায় নেতাকর্মীদের স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দুপুর থেকেই টিকাটুলি মোড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন সড়ক বিভাজকের পাশে দাঁড়িয়ে নেতাকর্মী সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিবাদন জানানো হয়। এই সময় এক ব্যতিক্রমী দায়িত্বশীল ভূমিকায় দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। তিনি নিজেই অত্যন্ত তৎপর হয়ে নেতাকর্মীদের সামাল দেন এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্নে পেরিয়ে যাওয়ার জন্য রাস্তা খালি করে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, ঢাকার এই সংক্ষিপ্ত যাত্রা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত একটি জনাকীর্ণ পথসভায় অংশ নেন। বর্তমান সরকারের পরিবেশ রক্ষা জলবায়ু সহনশীলতা জোরদার করার অন্যতম নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশব্যাপী নদী, নালা, খাল জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তীতে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজপথের এই অভ্যর্থনা ঢাকার রাজনীতিতে বর্তমান সরকারের প্রতি নেতাকর্মী সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

টিকাটুলিতে তারেক রহমানকে ইশরাকের অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত